top of page

ইসলামিক উগ্রবাদ!

  • Ashiqur Rahman Khan
  • Jan 8
  • 3 min read

Updated: Mar 6

Creator: Malombra76 | Credit: Getty Images | Copyright: Elisabetta Stoinich
Creator: Malombra76 | Credit: Getty Images | Copyright: Elisabetta Stoinich

ছোটবেলা থেকেই ধর্ম নিয়ে আমার মনে অজস্র প্রশ্ন জাগত। সেই কৌতূহল থেকেই আমি কোরআন, গীতা এবং বাইবেল পড়ে ফেলেছিলাম। ধর্ম, বিশ্বাস এবং বাস্তবতা নিয়ে নানা প্রশ্ন নিয়ে প্রায়ই গুরুজন, বড় ভাই বা পরিচিতদের কাছে যেতাম।


কেউ আমাকে ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করতেন, আবার কেউ “পাকনা” বলে ধমক দিতেন। এখন ভাবলে মাঝে মাঝে হাসিই পায়—ইসলাম ধর্ম ক্লাসে স্যারকে কোনো লজিক্যাল প্রশ্ন করলেই ধমক খেতে হতো। আর ক্লাস শেষে কিছু হুজুর-টাইপ বন্ধুরা বড়জোর ইসলামের দাওয়াত দিত। সেটাকে তখন খুব খারাপ বা জোরপূর্বক কিছু মনে হতো না।


সমস্যা শুরু হয় অনেক পরে।


২০১৩ সালের পর থেকে আমি লক্ষ্য করতে শুরু করি - বাংলাদেশের সমাজে ইসলামকে ঘিরে এক ধরনের র‍্যাডিক্যাল সক্রিয়তা বাড়ছে। সেই সময় লক্ষ্য করা যায়, ধারাবাহিকভাবে বাংলাদেশের কয়েকজন পরিচিত সেক্যুলার লেখককে লক্ষ্য করে হত্যা করা হচ্ছে।


২০১৫ সালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেকটা গেরিলা কায়দায় চলতে থাকে তথাকথিত “নাস্তিক নিধন”। যদিও সেই সময় সরকার কঠোর ব্যবস্থা নিয়ে অনেক ইসলামিক জঙ্গি নেটওয়ার্ক দমন করেছিল, তবুও উগ্রবাদের বিষ পুরোপুরি সমাজ থেকে চলে যায়নি।


বরং বছরের পর বছর ধরে বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় এই চরমপন্থী মতাদর্শের বীজ বপন হতে থাকে। সাম্প্রতিক সময়ে - বিশেষ করে ২০২৫ সালের পর তার লক্ষণ আবার দৃশ্যমান হতে শুরু করেছে।


মত প্রকাশের স্বাধীনতা আবারও ঝুঁকির মুখে


অনেক দিন পর আবার দেখতে পেলাম - নিজের মত প্রকাশ করলেই শুরু হচ্ছে হুমকি। এখন ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন তোলা বা সমালোচনামূলক কিছু বললেই অনেক ক্ষেত্রে জীবননাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়।


কিন্তু আমার সমস্যা কখনো ধর্ম নিয়ে ছিল না।


আমার সমস্যা সেই মানুষদের নিয়ে, যারা ধর্মকে ব্যবহার করে ক্ষমতা প্রতিষ্ঠা করে, ভয় সৃষ্টি করে এবং সহিংসতাকে বৈধ করার চেষ্টা করে। এদেরই অনেকেই আজকাল “ধর্ম ব্যবসায়ী” নামে পরিচিত।

ভয়ানক হলেও সত্য, বাংলাদেশে এই ধর্ম ব্যবসায়ীরা সাম্প্রতিক সময়ে আরও দৃশ্যমান হয়ে উঠেছে। তারা অনেক ক্ষেত্রেই প্রকাশ্যে চরমপন্থী বক্তব্য দিতে দ্বিধা করছে না।


প্রশ্নের জবাব নয়, বরং ক্রোধ


যে ইসলাম ধর্ম মানুষকে নৈতিক হতে শেখায়, সেটা নিয়ে এখন কোন লজিক্যাল প্রশ্ন করলেই তারা ক্রোধে ফেটে পড়ে, আপনাকে মেরে ফেলবে!! তখন আসলে সমস্যাটা আর ইসলাম ধর্মের ন্যারেটিভে থাকেনা, মূল ভেজালে পড়ে যায় এই চরমপন্থী হুজুররা! সদুত্তর না দিতে পেরে আপনার কল্লা কিভাবে নেওয়া যায়, সেই মিশনে নেমে যায়!


আরও হাস্যকর ব্যাপার হচ্ছে - এই ইসলাম উগ্রবাদীরা বলে থাকে,“আমরা ইসলাম ধর্মকে রক্ষা করছি।” কিন্তু বাস্তবে তারা যা রক্ষা করে তা হলো - নিজেদের কর্তৃত্ব, স্বার্থ আর ভয় দেখানোর লাইসেন্স,অন্যের মুখ বন্ধ করার অধিকার!


যদি মোল্লাসাহেবদের ইসলাম বিশ্বাস, ইমান শক্ত এবং সত্য হয়,তাহলে সেটা আমাদের মতন নাস্তিকদের প্রশ্নে কেন এফেক্টড হবে?


আপনি যদি বিজ্ঞানকে প্রশ্ন করেন - লজিক্যাল রেস্পন্স পাবেন - কিছু সৃষ্টি করলে, নোবেল পাবেন।কিন্তু আপনি ভাই, ইসলাম ধর্ম নিয়ে প্রশ্ন করলেই পাবেন হুমকি, মৃত্যুদণ্ড, ফতোয়া!


এই ইসলাম চরমপন্থিদের ভয়টা আসলে কিসে জানেন? আপনি যখন তাদের এই ভয় ব্যবসাকে দুই পয়সা পাত্তা দিবেন , তারা আপনাকে তাদের ন্যারেটিভ দিয়ে কন্ট্রোল করতে পারবে না! এই মোল্লাদের ভয়টা এটা নয় যে - আপনি অমুসলিম হয়ে যাবেন, তাদের মাথা ব্যথা হচ্ছে ক্ষমতা হারানোর ভয়, আর এদের কাছে ধর্ম শুধুই একটি অস্ত্র!!


বাংলাদেশে বাড়ছে মব সন্ত্রাস


বর্তমানে বাংলাদেশে যা ঘটছে, তা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করে। সমাজে এক ধরনের মব সন্ত্রাস ক্রমেই বাড়ছে।


আজকাল কাউকে আক্রমণ করার জন্য বড় কোনো কারণের দরকার পড়ে না। কয়েকটি লেবেলই যথেষ্ট -

  • “আপনি নাস্তিক”

  • “আপনি শতিম”

  • “আপনি ইসলামবিরোধী”


তারপর?মানুষ মারধরের শিকার হয়, পুড়িয়ে মারা হয়, অথবা প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হয়।

আর যখন রাষ্ট্র নীরব থাকে, তখন ধর্মের নামে সহিংসতাকারীরাই সবচেয়ে উচ্চস্বরে কথা বলতে শুরু করে।


তখন একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে - যদি ইসলাম সত্যিই ন্যায়বিচারের ধর্ম হয়, তাহলে এই মব জাস্টিস কার ইসলাম?


শেষ কথা


মনে রাখতে হবে - এই চরমপন্থীরা ইসলামকে রক্ষা করছে না। বরং তারা ধর্মকে ব্যবহার করছে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করার একটি হাতিয়ার হিসেবে।


আর সেটাই তাদের প্রকৃত লক্ষ্য।



যদি এই কথাগুলো আপনার “ইসলামবিরোধী” লাগে,তাহলে সমস্যা আমার লেখনীতে নয় - সমস্যা আপনার মাঝে, যেটাকে বলে সহনশীলতার অভাব। বিশ্বাস শক্ত হলে, প্রশ্ন সহ্য করতে শিখুন।না পারলে - সমস্যা আমার বিশ্বাসে না,সমস্যা আপনার ইসলাম ধর্মে।

12 Comments


Guest
Feb 19

Deshe toh ashte hobei tor. Arpor dekhmu kemne baiccha thakte paros

Like

Guest
Feb 16

Ugrobad maras! tor kolla ar hath kaitta falamu samne paile!!

Like

Guest
Feb 10

Tor moton chutmarani ra anti islamic agenda re promote kore! tor moton nastik re maira falanui hoitese best way to tackle this. Tui wait kor, tore jobai dewar time eshey portase!!

Like

Guest
Feb 03

sobcheye boro problem hoitese tor moton nastik lokjon. Toder ke maira binash kore dewar somoi aisha porse.

Like

Guest
Feb 02

Tumi deshe asho, tomake treatment dewa hobe. Tor dui hath kaitta r tor bou er jihbba ketey sikkha dewa hobe!!!. We have traced you, now start getting some taste of our treatment. Brothers, look at these munafiq's facebook ids - https://www.facebook.com/fibonachi his wife https://www.facebook.com/frahmanPri

Like

Rational Ash

© 2014 by Rational Ash
 

Contact

Send a Message

bottom of page