top of page

শিশু বিবাহের ধর্মীয় বৈধতা: আয়িশা প্রসঙ্গে একটি নীরব কিন্তু জরুরি প্রশ্ন

  • Ashiqur Rahman Khan
  • Jul 19, 2025
  • 4 min read

Updated: Mar 6

নবীপত্নী হযরত আয়িশার বয়স, বিবাহ এবং সহবাসের সময়কাল ইসলামী ইতিহাস, ফিকহ ও নৈতিক চিন্তায় সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর একটি। এই আলোচনা কেবল ঐতিহাসিক অনুসন্ধানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছে শিশু বিবাহ, যৌন সম্মতি, প্রাপ্তবয়স্কতার ধারণা এবং ধর্মীয় আইনের বৈধতা। ইসলামী শরিয়তের বহু বিধান নবী মুহাম্মদের ব্যক্তিগত জীবনের ঘটনাবলির ওপর ভিত্তি করে গঠিত হওয়ায়, এই প্রসঙ্গটির নির্ভুল ও সমালোচনামূলক বিশ্লেষণ অপরিহার্য হয়ে ওঠে।


আধুনিক কালে এই বিষয়ে আলোচনার সময় দুই ধরনের প্রবণতা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। একদিকে রয়েছে ইসলামি অ্যাপোলজেটিক ধারা, যা নবীর কার্যকলাপকে নৈতিকভাবে নির্দোষ প্রমাণ করার উদ্দেশ্যে উৎসসমূহকে ব্যাখ্যা করে। অন্যদিকে রয়েছে একাডেমিক ও ঐতিহাসিক সমালোচনামূলক ধারা, যা প্রাথমিক উৎস, কালানুক্রম, সনদ ও প্রেক্ষাপটের আলোকে দাবিগুলোর সত্যতা যাচাই করে। এই অধ্যায়ে আয়িশার বয়ঃসন্ধিতে পৌঁছানোর দাবি, সেই দাবির পক্ষে ব্যবহৃত হাদিসসমূহ এবং সেগুলোর সনদ ও ব্যাখ্যাগত গ্রহণযোগ্যতা বিস্তৃত ও পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করা হবে।


বয়ঃসন্ধি ও ইসলামী বৈধতার ধারণা


ইসলামী আইনশাস্ত্রে (ফিকহ) বিবাহ ও যৌন সম্পর্কের বৈধতা নির্ধারণে ‘বুলূঘ’ বা প্রাপ্তবয়স্ক হওয়ার ধারণাটি একটি মৌলিক উপাদান হিসেবে বিবেচিত হয়। তাত্ত্বিকভাবে বুলূঘ বলতে শারীরিকভাবে যৌন সক্ষমতাকে বোঝালেও, বাস্তবে এই ধারণাটি প্রায়শই সামাজিক রীতি ও ব্যাখ্যাগত অনুমানের সঙ্গে যুক্ত হয়ে যায়।

আধুনিক মুসলিম ব্যাখ্যাকারীরা প্রায়শই দাবি করেন যে, যদিও আয়িশার বিবাহ অল্প বয়সে সংঘটিত হয়েছিল, সহবাস ঘটেছিল কেবল তার বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর। এই বক্তব্যটি সাধারণত একটি নৈতিক প্রতিরক্ষা কৌশল হিসেবে ব্যবহৃত হয়, যার মাধ্যমে শিশু বিবাহ সংক্রান্ত সমালোচনাকে প্রশমিত করার চেষ্টা করা হয়। কিন্তু প্রশ্ন হলো - এই দাবি কি প্রাথমিক ইসলামি উৎস দ্বারা স্পষ্টভাবে সমর্থিত, নাকি এটি পরবর্তী সময়ের ব্যাখ্যাগত সংযোজন?


আয়িশার নয় বছর বয়সে বয়ঃসন্ধিতে পৌঁছানোর দাবির পক্ষে ইসলামি অ্যাপোলজেটিক আলোচনায় সাধারণত দুইটি হাদিসকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়:


১. সহিহ বুখারী থেকে বর্ণিত একটি হাদিস, যেখানে আয়িশার বয়স নয় বছর উল্লেখ করা হয়েছে।

২. সুনান আবু দাউদ থেকে বর্ণিত একটি হাদিস, যেটিকে বয়ঃসন্ধির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করা হয়।


এই হাদিসগুলোকে প্রায়শই বিচ্ছিন্নভাবে উদ্ধৃত করে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো হয় - যে আয়িশা নয় বছর বয়সেই শারীরিকভাবে প্রাপ্তবয়স্ক ছিলেন। কিন্তু একাডেমিক গবেষণার মৌলিক নীতি অনুসারে, কোনো ঐতিহাসিক দাবি যাচাই করতে হলে কেবল হাদিসের অস্তিত্ব নয়, বরং তার সনদ (ইসনাদ), পাঠ (মাতন), প্রেক্ষাপট, এবং অন্যান্য সমসাময়িক বর্ণনার সঙ্গে সামঞ্জস্য গভীরভাবে বিশ্লেষণ করা আবশ্যক।

প্রথমত, আলোচ্য কোনো হাদিসেই সরাসরি ও স্পষ্টভাবে বলা নেই যে, আয়িশা নয় বছর বয়সে হায়েজ বা বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন। বরং যে সিদ্ধান্ত টানা হয়, তা মূলত পরোক্ষ অনুমান এবং ব্যাখ্যাগত প্রসারণের ফল।

দ্বিতীয়ত, হাদিস শাস্ত্রে ‘সহিহ’ শব্দটি মূলত বর্ণনাকারীদের ধারাবাহিকতা ও বিশ্বাসযোগ্যতা নির্দেশ করে; এটি কোনো ঐতিহাসিক ঘটনার জৈবিক বা চিকিৎসাবিদ্যাগত সত্যতা নিশ্চিত করে না। ফলে সহিহ সনদযুক্ত হাদিস থেকেও ভিন্ন ভিন্ন, এমনকি পরস্পরবিরোধী ব্যাখ্যা উদ্ভূত হতে পারে।

তৃতীয়ত, আয়িশার হায়েজ সংক্রান্ত যে বর্ণনাটি হজের সময়কার ঘটনার সঙ্গে যুক্ত, সেখানে সংশ্লিষ্ট অধ্যায়ের শিরোনামই হলো ‘হায়েজের সূচনা কিভাবে হলো’। পাঠ্য বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে এই শিরোনামটি ইঙ্গিত করে যে, আলোচ্য ঘটনাটিই আয়িশার হায়েজ শুরু হওয়ার প্রথম অভিজ্ঞতা হিসেবে উপস্থাপিত হয়েছে। এর পূর্বে তার নিয়মিত হায়েজ চলমান ছিল—এমন কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায় না।


কালানুক্রমিক বিশ্লেষণ ও ঐতিহাসিক অসামঞ্জস্য


আয়িশার জন্মসাল, নবী মুহাম্মদের মৃত্যুকালীন তার বয়স এবং হিজরতের পরবর্তী ঘটনাবলির কালানুক্রম একত্রে বিশ্লেষণ করলে একটি গুরুতর অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। প্রচলিত সহিহ বর্ণনা অনুযায়ী, নবী মুহাম্মদের মৃত্যু ৬৩২ খ্রিষ্টাব্দে সংঘটিত হয় এবং সে সময় আয়িশার বয়স ছিল প্রায় আঠারো বছর। এই হিসাব অনুযায়ী, আয়িশার জন্ম ৬১৩ বা ৬১৪ খ্রিষ্টাব্দে হওয়ার সম্ভাবনাই বেশি।

এই জন্মসাল গ্রহণ করলে দেখা যায় যে, হিজরতের সপ্তম বছরে (প্রায় ৬২৯ খ্রি.) আয়িশার বয়স দাঁড়ায় প্রায় পনেরো বছর। উল্লেখযোগ্যভাবে, হায়েজ সংক্রান্ত যে বর্ণনাটি পাওয়া যায়, সেটি এই সময়কালের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। এর ফলে নয় বছর বয়সে বয়ঃসন্ধিতে পৌঁছানোর দাবিটি ঐতিহাসিকভাবে দুর্বল ও প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে।

ফতোয়ার রাজনীতি ও “সুন্নত” নামক ঢাল


এই আলোচনা কেবল ইতিহাস বা হাদিস ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর প্রত্যক্ষ সামাজিক ও আইনি প্রভাব বর্তমান বাংলাদেশসহ বহু মুসলিম সমাজে স্পষ্টভাবে দেখা যায়। মোল্লাতান্ত্রিক ধর্মান্ধ কাঠামোর ভেতরে শিশু বিবাহকে ধর্মীয় বৈধতা দেওয়ার একটি সুসংগঠিত প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই চলমান। বহু ইসলামিক ফতোয়া গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে, শিশু কন্যার বিবাহ নিশ্চিত করার জন্য অভিভাবকের মিথ্যা বলা, তথ্য গোপন করা কিংবা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করাও নাকি “শরিয়তসম্মতভাবে” বৈধ। এর অর্থ দাঁড়ায় - এই ফতোয়াগুলোর আলোকে বাংলাদেশের প্রচলিত আইন ভাঙাও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য বলে প্রচার করা হচ্ছে, যা সরাসরি রাষ্ট্রব্যবস্থা ও শিশুর মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।


এই চিন্তাধারার বাস্তব প্রতিফলন দেখা যায় তথাকথিত “সুন্নতী বাল্যবিবাহ” আন্দোলনে।



বহু বছর ধরে বাংলাদেশের ইসলামিস্ট গোষ্ঠীগুলো প্রকাশ্যেই দাবি করে আসছে যে, যেহেতু এটি নবীর সুন্নত বলে তারা মনে করে, সেহেতু রাষ্ট্রের কোনো আইন দিয়ে একে নিষিদ্ধ করা যায় না। এই বক্তব্যের মধ্য দিয়ে তারা কার্যত ধর্মীয় কর্তৃত্বকে সংবিধান ও নাগরিক আইনের ঊর্ধ্বে স্থাপন করতে চায়।


এমনকি রাজনৈতিক অঙ্গনেও এই চাপ দৃশ্যমান - আওয়ামী লীগের অঙ্গসংগঠন হিসেবে পরিচিত ওলামা লীগসহ বিভিন্ন ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে সুন্নতী বাল্যবিবাহকে আইনগত স্বীকৃতি দেওয়ার দাবি তোলা হয়েছে। এই দাবির অন্তর্নিহিত অর্থ হলো: ধর্মের নামে শিশুদের ওপর প্রাপ্তবয়স্ক পুরুষদের যৌন অধিকারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া।


এই মানসিকতার চরম রূপ আমরা আন্তর্জাতিক পরিসরেও দেখতে পাই। সৌদি আরবে ইসলামিক স্কলারদের একটি অংশ শিশু কন্যাদের বোরখা পরার নির্দেশ দিয়েছেন এই যুক্তিতে যে, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের দেখলেও নাকি পুরুষদের যৌন উত্তেজনা সৃষ্টি হতে পারে। এই বক্তব্য শুধু বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন নয়; এটি শিশুকে নয়, বরং প্রাপ্তবয়স্ক পুরুষের সমস্যাকে “স্বাভাবিক” ধরে নিয়ে সমাজের সমস্ত দায়ভার শিশুর শরীর ও আচরণের ওপর চাপিয়ে দেওয়ার একটি বিপজ্জনক উদাহরণ।


এই প্রেক্ষাপটে আয়িশার বয়ঃসন্ধি ও বিবাহ নিয়ে বিতর্ক নিছক অতীতের কোনো তাত্ত্বিক আলোচনা নয়। এটি সরাসরি বর্তমান সমাজে শিশুদের শরীর, সম্মতি এবং অধিকার নিয়ে যে সহিংস ও বৈষম্যমূলক কাঠামো টিকে আছে, তার আদর্শিক ভিত্তি তৈরি করে। ইতিহাসকে যদি প্রশ্নহীনভাবে পবিত্র ঘোষণা করা হয়, তবে সেই ইতিহাস থেকেই অন্যায়কে চিরস্থায়ী নৈতিক বৈধতা দেওয়া হয়। আর ঠিক এখানেই একাডেমিক, সমালোচনামূলক এবং মানবাধিকারভিত্তিক প্রশ্ন তোলা অপরিহার্য হয়ে ওঠে।

4 Comments


Samsher
Feb 07

Astagfirullah what you have wrote about our Nabiji (sw.) ?????

I won't feel sorry if you get slaughtered or butcherd by our islamists brother. You deserve this kind of punishment. You should get killed, your family should face it! Kafirs!

Like

KongSu
Feb 03

Astagfirullah! Tui dhormo nia aisob bhua info likhe blog maras!! Tore paile, sorir er chamra uthaia falbo, ar tor bou e garir niche pishya marmu.

Like

Yasmin
Jan 28

amader Moha nobi nie eisob likte parlen ki kore????? Allah gojob falabe apnar bongsher upor

Like

Guest
Jan 23

তুই একটা বার খালি দেশে পাড়া দে! তোরে দুইদিনের মধ্যে ট্রেস কইরা বিসমিল্লাহ কইয়া এক কোপে জবাই কইরা আসমু! তোর বউও রক্ষা পাইবো না! তোর বৌরে দশজন দিয়া রেপ করমু, এরপর জবাই কইরা ওর মায়ের বাসায় ফালাই আমু! আর তোরে তিন টুকরা কইরা কানাডায় তোর মা-ভাই বোনের কাছে হোয়াটস্যাপ করমু!

Like

Rational Ash

© 2014 by Rational Ash
 

Contact

Send a Message

bottom of page